২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

বরিশালের মুলাদী উপজেলায় নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 04:21 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

শনিবার বিকাল সোয়া ৩টার দিকে মুলাদী বন্দর সংলগ্ন আড়িয়াল খাঁ নদীতে ভাসমান এই লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

মুলাদী থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

ওই যুবকের জননাঙ্গ কেটে ফেলা হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, ধারণা করা হচ্ছে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে।