২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট যমুনায় দূষণের প্রতিবাদে গণস্বাক্ষর

নওগাঁয় শহরের মধ্যে দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর পানি দূষণ এবং জলজীব বৈচিত্র ধ্বংসের প্রতিবাদে নওগাঁয় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 03:49 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

নওগাঁ একুশ উদযাপন পরিষদের উদ্যোগে নওগাঁ শহরের লিটন ব্রিজের মোড়ে শনিবার বেলা ১১টায় সাতদিনব্যাপী এ কর্মসুচি উদ্বোধন করেন প্রবীণ শিক্ষক মো. রেজাউল ইসলাম।

গণস্বাক্ষর চলাকালে বক্তব্য দেন একুশ উদযাপন পরিষদের নওগাঁর সভাপতি ডিএম আইনজীবী আব্দুল বারী, সাধারণ সম্পাদক এমএম রাসেল ও অন্যরা।

সাম্প্রতি জয়পুরহাট সুগার মিলের বর্জ্য ছোট যমুনা নদীতে ছেড়ে দেয়ায় নদীটির ৫০ থেকে ৬০ কিলোমিটার এলাকার পানি দূষিত হয়ে পড়েছে।

এতে নদীর পানির রং কালো হয়ে গেছে,  মাছ মরে গেছে, ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ।

তীরবর্তী সাধারণ মানুষ নদীর পানি ব্যবহার করতে পারছেন না বলে আন্দোলনকারীরা জানান।