২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংসার বাঁচাতে শাহানাকে খুন করি’

অনৈতিক সম্পর্কে জড়ানোয় সংসারে অশান্তি হওয়ায় খুন করার কথা স্বীকার করেছে নিহতের ‘কথিত’ প্রেমিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2014, 10:22 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

গত ১৮ মার্চ মাটি খুঁড়ে কঙ্কালটি পাওয়ার চারদিন পর এর কঙ্কালের পরিচয় মেলে।

শুক্রবার দুপুরে  রাশেদ (৩৬) নামের ওই যুবক নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় বলে পুলিশ জানিয়েছে।

জবানবন্দিতে তিনি জানান, মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল শান্তিনগর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে  মাটির নিচের কঙ্কালটি শাহানা ওরফে শাহানাজের(২৮)।

প্রায় ৮

মাস আগে শাহানাজকে শ্বাসরোধ করে হত্যার পর

তার লাশ মাটিতে পুঁতে রাখার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে এক সংবাদ সম্মেলনে জানান জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম

।

রাশেদ জামালপুর জেলার সরিষাবাড়ি থানার বাদশা মিয়ার ছেলে।

পুলিশ সুপার বলেন, “জবানবন্দিতে রাশেদ জানিয়েছে, স্ত্রীর খালাতো বোনের মেয়ে শাহানার সঙ্গে পাশাপাশি বাড়িতে থাকত সে।

“এক পর্যায়ে তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়লে তা নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ শুরু হয়।

“অশান্তি কারণে রাশেদ শাহানাকে হত্যার পরিকল্পনা করে।”