ঝিনাইদহে অস্ত্রসহ গ্রেপ্তার ২
ঝিনাইদহে অস্ত্র, গুলি ও বোমাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে ঝিনাইদহ হরিণাকুন্ডু সড়কের গিলাবাড়িয়া থেকে হরিণাকুন্ডু উপজেলার কাচারিতলা গ্রামের নিত্য গোপালের ছেলে বিশ্বজিৎ ও একই গ্রামের আজমত আলির ছেলে সাজেদুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরি জানান, হরিণাকুন্ডু বিশ্বজিৎ ও সাজেদুর ব্যাগের মধ্যে একটি শার্টার গান, ১ রাউন্ড গুলি ও ১টি হাত বোমা নিয়ে মোটরসাইকেলে করে ঝিনাইদহ শহর থেকে হরিণাকুন্ডুর দিকে যাচ্ছিল।
গিলাবাড়িয়ায় রাস্তায় পুলিশ দেখে একটি ইটভাটা ভেতর পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের ধরে পুলিশ।
তাদের কাছে ব্যাগ তল্লাশি করে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করা হয় বলে ওসি জানান।
