বাগেরহাটে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
নিখোঁজের পাঁচ দিন পর বাগেরহাটে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহেল ফকির (২১) উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের হযরত খানজাহান আলী (রহ.) মাজারের পশ্চিম দীঘিরপাড় এলাকার কাসেম ফকিরের ছেলে।
মৃতদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
সোহেলের ফুফু বিনা বেগমের বরাত দিয়ে এসআই তারিকুল বলেন, “গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন তার ভাইপো।
শুক্রবার সকালে বাগানের ডোবায় সোহেলের ক্ষতবিক্ষত লাশ পাওয়ার পর স্বজনদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে।
বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
