২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন

মার্চের ২৩ তারিখ থেকে ঢাকায় যুক্তরাজ্যের ভিসা আবেদন কেন্দ্রের ঠিকানা পরিবর্তন হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

উত্তর গুলশানের ৪৫ নম্বর সড়কের ৩৭ নম্বর প্লটের ডেল্টা লাইফ টাওয়ারে এর নতুন ঠিকানা হচ্ছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাজ্য দূতাবাস ।

এতে বলা হয়, "যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের মানসম্মত সেবা দেয়ার জন্য নতুন ভিসা কেন্দ্রটি আরো আধুনিক করা হয়েছে।"

সিলেটে যুক্তরাজ্যেরে ভিসা আবেদন কেন্দ্রটিও মে মাসের প্রথম দিকে নতুন ঠিকানায় স্থানান্তরিত করা হবে এবং

দুটি কেন্দ্রই আগের মতোই ভিএসএফ গ্লোবাল পরিচালনা করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এছাড়া ২৩ মার্চ থেকে সরাসরি ভিসা অফিসে আবেদনের আগে আবেদনকারীদের অনলাইনের মাধ্যমে সময় নিতে হবে।

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুকরা একইসঙ্গে অনলাইনে বাধ্যতামূলক ভিসা আবেদন ফরম পূরণ করার পাশাপাশি আবেদন কেন্দ্রে গিয়ে সাক্ষাতের সময় চেয়েও আবেদন করতে পারবেন।