নগরকান্দায় ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন, নগরকান্দা উপজেলার দহিসারা গ্রামের হাফিজুর (৪২), রাকিবুল ইসলাম বাকী (৪০), সালথা উপজেলার বল্লভদী গ্রামের রাবু (৩৮) ও মুকসুদপুর উপজেলার সাশুনিয়া গ্রামের বাবলু (৪৩)।
তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
