২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানতে সাড়ে তিন কেজি স্বর্ণ আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ বিমানের দুই পরিচ্ছন্নতাকর্মীকে আটক করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 01:18 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

আটকরা হলেন, বিমানের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী জীবন ও সুখলাল।

শাহ আমানত বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার পারভেজ ই জামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিমানের দুবাই থেকে আসা ফ্লাইট বিজি ০৪৮ শাহ আমানত বিমানবন্দরে পৌঁছায়।

যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের দুই অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী জীবন ও সুখলাল উড়োজাহাজটি পরিষ্কার করে ফেরার সময় তাদের দেখে সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়।

এ সময় সুখলালের কাছ থেকে ৩০টি স্বর্ণের বার পাওয়া যায় বলে জানান তিনি।