২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে পুনঃভোট ২৭ মার্চ

চাঁদপুরের হাজীগঞ্জে স্থগিত দুই কেন্দ্রে আগামী ২৭ মার্চ ভোট গ্রহণ করা হবে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:07 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ মার্চ নির্বাচনের সময় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ৭৯টি কেন্দ্রের মধ্যে পশ্চিম রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ স্থগিত করা হয়।

“এই দুটি কেন্দ্রে ২৭ মার্চ চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোটগ্রহণ হবে।”

হুমায়ুন কবির আরো জানান, ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আ. রশিদ মজুমদার আনারস প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ছয়শো ৫৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী মো. নজরুল ইসলাম তালুকদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৯৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে বিএনপি সমর্থিত রাবেয়া আক্তার রুবি ৫০ হাজার পাঁচশো ৫৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পারভিন ইসলাম কলস প্রতীকে পেয়েছেন ৪৯ হাজার তিনশো ৬১।