২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে দুর্ঘটনায় রিকশাচালক নিহত

নীলফামারী সদরে মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আহত হন তিনজন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 06:34 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

মঙ্গলবার বিকালে হঠাৎপাড়া গ্রামের ফুলতলায় নীলফামারী-সৈয়দপুর সড়কে এ দুর্ঘটনায় মৃত আব্দুল মজিদ (৬০) উপজেলার চড়াইখোলা ইউনিয়নের নগর দারোয়ানী গ্রামের মফদ্দি মামুদের ছেলে।

আহতরা হলেন মোটরসাইকেল আরোহী সুজন, জিকরুল এবং রিকশাযাত্রী আশরাফ উদ্দিন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ।

নীলফামারী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফজলুল হক তানসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শাহজাহান পাশা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।