২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ফেনসিডিলসহ সাবেক পুলিশ গ্রেপ্তার

রংপুর শহর থেকে ফেনসিডিলসহ পুলিশের এক সাবেক সহকারী উপ পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 02:38 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, “জাহাঙ্গীর ফেনসিডিল ব্যবসার পাশাপাশি নিজেও সেবন করে। সহকারী পুলিশ সুপার (এএসপি) হুমায়ুন কবীরের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে তিন বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।”

তিনি বলেন, “অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পাঁচ বছর আগে জাহাঙ্গীর চাকরিচ্যুত হন। তখন তিনি দিনাজপুরে কর্মরত ছিলেন।”

এ ব্যাপারে কোতয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মজনু মিয়া বাদি হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন বলে জানান ওসি।