২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

রাজধানীতে গভীর রাতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2014, 10:49 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

সোমবার রাত সাড়ে ৩টার দিকে পল্টন মোড়ে এ ঘটনা ঘটে বলে পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান।

তিনি বলেন, হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এনামুল হক (৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

ওসি বলেন, “প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে এনামুল বাস বা ট্রাকের কেউ নন, তিনি একজন পথচারী।”

অন্য কেউ এ ঘটনায় আহত হয়েছেন কি-না তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।