হিজলায় স্থগিত কেন্দ্রে ভোট ২৭ মার্চ
বরিশালের হিজলা উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া তিনটি কেন্দ্রে আবার ভোট গ্রহণ হবে আগামী ২৭ মার্চ।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে পুনঃভোটের তারিখ করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ১৫ মার্চ বরিশালের হিজলায় ভোট গ্রহণ হয়।
নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকার অভিযোগে ৩০টি ভোট কেন্দ্রের মধ্যে তিনটির ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
কেন্দ্রগুলো হলো দক্ষিণ বড়জালিয়া, হিজলা বাজার ও সংহতি মাধ্যমিক বিদ্যালয়। এ তিন কেন্দ্রে মোট ভোটার ৯,০২১ জন।
এদিকে ২৭টি ভোট কেন্দ্রের ঘোষিত ভোটে বিএনপি সমর্থিত প্রার্থী দেওয়ান মো. শহীদুল্লাহ ৮,২১৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
বিএনপির বিদ্রোহী প্রার্থী আ. গাফফার তালুকদার পেয়েছেন ৮,১২১ ভোট।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদের প্রাপ্ত ভোট ৭,১৭৩।
