দামুড়হুদায় পুনঃভোটের দাবিতে আ. লীগের হরতাল
ভোটের ফল বাতিল, পুনঃভোটগ্রহণ ও ইউএনওর অপসারণ দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় আওয়ামী লীগ।
সোমবার বিকালে দামুড়হুদা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের এক যৌথভাবে বিক্ষোভ মিছিল শেষে এ হরতালেল ঘোষণা দেয়া হয়।
দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম জানান, ১৫ মার্চ দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে ৬-৭টি কেন্দ্রে ভোট কারচুপি করে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে।
তাই ৬-৭টি কেন্দ্রে ফলাফল বাতিল করে পুনঃভোটগ্রহণ এবং উপজেলা নির্বাহী অফিসারের অপসারণের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত দামুড়হুদা সদরে হরতাল আহ্বান করা হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দামুড়হুদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচিত হয়েছেন।
