২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় ১১ ‘জলদস্যু’ আটক

বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে দেশে তৈরি অস্ত্রসহ জলদস্যু সন্দেহে ১১ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 04:56 PM

Updated : 22 Aug 2022, 05:54 PM

পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম এ রউফ জানান, সোমবার সকাল পৌনে ৯টায় বঙ্গোপসাগরের মোহনার লালদিয়ার চর থেকে তাদের আটক করা হয়।

তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলার, সাতটি দা ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।

আটকরা হচ্ছেন বরগুনা সদর উপজেলার নলী গ্রামের ফোরকান হোসেন, রিয়াজ হাওলাদার, নাসির হাওলাদার, খাকবুনিয়া গ্রামের জোহান হাওলাদার, আবদুল মোতালেব, নলী সাজিপাড়া গ্রামের জাকারিয়া, রায়ভোগ গ্রামের মাহাবুব হাওলাদার, গোলাম রসুল, সিরাজ খন্দকার এবং হাড়িপাড়া গ্রামের আবদুর রাজ্জাক ও মানিক।

পাথরঘাটা থানার ওসি শাহ নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ২টায় কোস্টগার্ড আটকদের থানায় সোপর্দ করেছে।

আটকদের মধ্যে ফোরকান, রিয়াজ ও নাসির আপন ভাই বলে নিশ্চিত করেন ওসি।

ওসি শাহ নেওয়াজ জানান, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম এ রউফ আটক জলদস্যুদের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন।