২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে আসামির মৃত্যু

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে হত্যা ও অস্ত্র মামলার আসামি মো. জামাল উদ্দিন মৃধা (৩৩) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

তিনি ভোলার ইলিশা গ্রামের আলিফ মৃধার ছেলে।

সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ববধায়ক (জেল সুপার) আব্দুর রাজ্জাক জানান, জামাল আগে থেকেই হৃদরোগী ছিলেন।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

সোমবার সকাল ৮টার দিকে তার বুকে ব্যথার কথা জানালে প্রথমে তাকে কারা হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকের পরামর্শে তাকে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর  সদর  হাসপাতালের  আবাসিক  চিকিৎসক তপন কান্তি  সরকার জানান,  তাকে ব্রডডেড অবস্থায় সদর হাসপাতালে নেয়া হয়েছিল।

কারাগারের কারাধ্যক্ষ (জেলার) জান্নাতুল ফারদিন জানান, জামাল মৃধা ঢাকার শাহ আলী থানার দুটি হত্যা মামলা ও পল্লবী থানার একটি অস্ত্র মামলায় অভিযুক্ত।

তিনি হাজতি হিসেবে ২০০৭ থেকে ঢাকা কারাগারে ছিলেন।

চলতি বছরের ২৪ জানুয়ারি তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে পাঠানো হয়।