গলদা চিংড়িতে অপদ্রব্য ঢোকানোয় জরিমানা
ওজন বাড়াতে অপদ্রব্য ঢোকানোয় ৮৭৫ কেজি গলদা চিংড়ি জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
জব্দকৃত গলদা চিংড়ি রূপসা নদীতে ফেলে নষ্ট করা হয়।
খুলনার মৎস্য অধিদপ্তরের মাননিয়ন্ত্রণ পরিদর্শক মো. আবুল হাসান জানান, রোববার রাত ৩টায় নতুনবাজারে র্যাবের সহযোগিতায় অভিযান চলানো হয়।
অভিযান চালিয়ে ৩৫টি ককশিটের বাক্সে ৮৭৫ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। এর দাম ৮ লাখ ৭৫হাজার টাকা।
অপদ্রব্য ঢোকানোর দায়ে সেলিম, মিলন, জুবায়ের, ফরিদ, আল-মামুন, আসলাম, দুলাল, জসিম, মনি ও মোশাররফকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
ওই চিংড়ি ট্রাকে করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তারা।
