২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন পোড়ানোর মামলায় শাহজাদপুরে ২ বিএনপি নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জের আলোচিত ট্রেন পোড়ানো মামলায় ফেরারি দুই বিএনপি নেতাকে শাহজাদপুর থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 01:48 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার তালগাছি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় আফসার আলীকে এবং পুরানচেপড়ি গ্রাম থেকে মতিনকে গ্রেপ্তার করা হয়।

২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি মোড়ে খালেদা জিয়ার জনসভাস্থলে ট্রেনের ধাক্কায় সাতজনের মৃত্যুর পর আন্তঃনগর ট্রেন দ্রুতযানে আগুন ধরিয়ে দেয়া হয়।