কালীগঞ্জে জামায়াতের হরতালে সাড়া নেই
ভোট বর্জন করে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামীর ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে চলছে। কোন প্রভাব পড়েনি জনজীবনে।
উপজেলা নির্বাচনে ভোট দেয়ায় বাঁধা, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগে ভোট বর্জন করে রোববার উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।
হরতালে অধিকাংশ দোকানপাট খোলা রয়েছে। চলছে সব ধরনের যানবাহন।
কালিগঞ্জ থানার ওসি গোলাম রহমান বলেন, হরতালের কোনো ধরনের প্রভাব নেই। উপজেলার কোথাও কোন মিছিল ও পিকেটিং করতে দেখা যায়নি জামায়াতের নেতাকর্মীদের। উপজেলায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।
নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান ৬১ হাজার ৮ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান ৫৬ হাজার ৯১ ভোট পান।
শনিবার বিকাল ৫ টার দিকে কারচুরি অভিযোগ এনে ভোট বর্জন করে জেলা জামায়াতের পক্ষ থেকে এ হরতাল ডাকা হয়।
