২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউপি  চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী বাড়ানো হবে’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বাড়ানো হবে বলে জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 07:29 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার দুপুরে টাঙ্গাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দুদিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

বর্তমানে তাদেরকে নগণ্য সম্মানী দেয়া হচ্ছে জানিয়ে মশিউর বলেন, দ্রুততম সময়ের মধ্যে তাদের  ভাতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা  নেবে সরকার।

কর্মশালা শেষে প্রতিমন্ত্রী টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়ন পরিষদের সমন্বয় সভা পর্যবেক্ষণ এবং পাইকড়া পাঠাগার, সহদেবপুর ইউনিয়নের মুন্দইল ব্রিজ ও দ্বিমুখা প্রাথমিক বিদ্যালয়ের বর্ধিত ভবনের নির্মাণ কাজ ঘুরে দেখেন।