২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলায়ও বর্জনের ঘোষণা বিএনপির

কারচুপির অভিযোগ তুলে বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 12:21 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

এর আগে বরিশালের মুলাদীতে একই অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেয় বিএনপি সমর্থিত প্রার্থী।

লিখিত বক্তব্যে মতিয়ার রহমান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া এবং প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারার অভিযোগ করেন।

তিনি বলেন, সন্ত্রাস, মারধর ও হুমকির মুখে তিনিসহ তার কর্মী সমর্থক ও ভোটাররা নিরাপত্তাহীন হয়ে পড়েছেন।

নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত প্রশাসনের কর্মকর্তারা পরিস্থিতি মোকাবেলা না করে নির্লিপ্ত থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর পক্ষ অবলম্বন করেছেন বলে তিনি অভিযোগ করেন।

মুলাদীতে বিএনপি প্রার্থীর ভোট বর্জন