২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিএনপি ভেবে’ আ.লীগকে পেটালো, ৩ পুলিশ প্রত্যাহার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্বাচনী জনসভায় আসা মোটরসাইকেল শোভাযাত্রায় লাঠিচার্জের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 10:08 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

তারা হলেন লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুজ্জামান, উপ-পরিদর্শক (এসআই) মো. সজল ও কনস্টেবল কালাম বলে জানিয়েছেন লোহাগড়া থানার ওসি মোঃ আলমগীর হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় আরএল পাশা স্কুল মাঠে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রাথী সৈয়দ ফয়জুল আমির লিটুর নির্বাচনী জনসভায় যোগ দিতে আসার সময় পুলিশী পিটুনিতে ৫জন আহত হয়েছে।

ওসি জানান, জনসভায় যোগ দেয়ার উদ্দেশ্যে নলদী ইউনিয়ন থেকে নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে আসার সময় লক্ষীপাশা মোল্যার মাঠ এলাকায় পুলিশ তাদের বিএনপি সমর্থক মনে করে লাঠিচার্জ করে।