২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে অপহরণের ১১ ঘণ্টা পর যুবক উদ্ধার

মুন্সীগঞ্জে অপহৃত মাসুম হাওলাদারকে (২৮) অপহরণের ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 07:48 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বুধবার রাত ২টায় উপজেলার মারিয়ালয় গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি টঙ্গীবাড়ী উপজেলার আলদী পাওয়ার হাউজের সামনে থেকে অপহৃত হয়েছিলেন।

টঙ্গীবাড়ী থানার ওসি আব্দুল মালেক জানান,  বুধবার বিকেল ৩টায় চাঁদার দাবিতে উপজেলার আলদী-দিঘিরপাড় রাস্তার পূনঃনির্মাণ কাজের ঠিকাদার লিসা কনষ্ট্রাকশনের সত্ত্বাধিকারী ওবায়দুর হকের ছোট ভাই মাসুম হালাদারকে অপহৃত হন।

এ অপহরণের জন্য আলদী গ্রামের মেহেদি হাসানসহ তার সহযোগীদের বিরুদ্ধে অভিয়োগ রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় নির্মাণ শ্রমিক আলামিন টঙ্গীবাড়ী থানায় অপহরণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাত ২টায় মারিয়ালয় গ্রাম থেকে মাসুমকে উদ্ধার করে।

তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।