আচরণ বিধি লংঘন নাটোরে প্রার্থীকে জরিমানা
আচরণ বিধি লংঘন করে মিছিল করায় বড়াইগ্রাম উপজেলায় জাতীয় পার্টি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার উড়োজাহাজ প্রতীকের এ প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বড়াইগ্রামের উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শওকাত আলী আচরণ বিধি লংঘনের দায়ে আবু সাঈদকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
শওকত আলী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে জানায়, বিকেল তিনটার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদসহ দলীয় নেতাকর্মীরা বনপাড়ায় নির্বাচনী কর্মী সভা শেষে উপজেলা পরিষদ থেকে বনপাড়া বাইপাস এলাকায় শোভাযাত্রা করে।
