চট্টগ্রামে পুড়েছে ৪ বসতঘর
চট্টগ্রাম নগরী ও হাটহাজারী উপজেলায় আগুনে পুড়েছে চারটি বসতঘর।
বুধবার সকালে নগরীর বায়েজিদ থানার হামিদপুর এলাকা এবং হাটহাজারীর নন্দীর হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা সরোয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুটি স্থানে আগুনের সূত্রপাত।
তিনি জানান, সকাল ১০টার দিকে হামিদপুর এলাকায় লাগা আগুনে পুড়ে যায় দুইটি বসত ঘর। বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
এতে ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয় বলেও জানান সরোয়ার।
এদিকে সকাল সোয়া ৬টার দিকে নন্দীরহাট বণিক পাড়ায় লাগা এ আগুনে দুটি বসত ঘরের অন্তত ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
