২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসামরিক প্রশাসনকে প্রতিরক্ষা জ্ঞান অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বেসামরিক প্রশাসনের সদস্যদেরও প্রতিরক্ষা ও জাতীয় নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 02:21 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বুধবার ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) যৌথ সভায় তিনি এ কথা বলেন।

ঢাকা সেনানিবাসে বুধবার সকালে সশস্ত্র বাহিনী বিভাগে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।

File Photo

File Photo

File Photo

এনডিসি ও ডিএসসিএসসিকে বাংলাদেশের দুটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠান দুটি উন্নত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের মাধ্যমে দেশে ও আর্ন্তজাতিক অঙ্গনে সুপরিচিতি লাভ করেছে।

সময়োপযোগী প্রশিক্ষণ দেয়ার মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স কলেজ অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলেও জানান শেখ হাসিনা।

“বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা অর্জনের পিছনে এ প্রতিষ্ঠান দুটির অবদান অপরিসীম।”

২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর এনডিসি ও ডিএসসিএসসির প্রশিক্ষণগত ও আবাসিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ প্রকল্পের কাজ শুরু করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এনডিসি ও ডিএসসিএসসি যুগোপযোগী ও কার্যকরভাবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তুলতে বোর্ডের সব সদস্যকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান। সভায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধান, জনপ্রশাসন সচিব, অর্থ সচিব, প্রতিরক্ষা সচিব, শিক্ষা সচিব, পররাষ্ট্র সচিব, প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।