২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর সচেতনতা বাড়াতে চুয়েটে সেমিনার

আয়কর সচেতনতা বাড়াতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়কর বিষয়ক সেমিনার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 09:31 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনার হয়।

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়কর সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘ফিউচার টেক্স পেয়ার, ফিউচার ট্যাক্স কালেক্টর অ্যান্ড ফিউচার নেশন বিল্ডার্স’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।

চট্টগ্রাম কর অঞ্চল-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. বজলুল কবির ভূঞা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষা-প্রতিষ্ঠান পর্যায়ে আয়কর সচেতনতামূলক কার্যক্রম বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

“এটি আয়কর বিষয়ে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন ও দায়িত্বশীল করবে বলে আমাদের বিশ্বাস।”

যথাসময়ে আয়কর পরিশোধে মানুষের সামাজিক ও ব্যক্তিগত মর্যাদা বাড়ে বলেও মন্তব্য করেন উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য রফিকুল আলম সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।