২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাটহাজারীতে কৃষক লীগ নেতা খুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ রেল স্টেশন এলাকা থেকে এক কৃষক লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 12:14 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

নিহত মোহাম্মদ ওয়াসিম (৩৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের বাঁচা ফকির বাড়ির হাজী মাহবুবের ছেলে। তিনি ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ফতেয়াবাদ রেল স্টেশন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান।

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওয়াসিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

তার মাথায় দায়ের কোপের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, “পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয়েছে বলে প্রথামিকভাবে ধারণা করা হচ্ছে।”

ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি জানিয়েছেন।