শার্শায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
যশোরের শার্শা উপজেলায় গরুবাহী ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক গৃহবধূ।
শার্শা থানা পুলিশের পরিদর্শক (ওসি) আহম্মেদ কবির হোসেন জানান, আহত খোরশেদ আলমকে ভর্তি করা হয়েছে শার্শা উপজেলা হাসপাতালে।
এই দম্পতির বাড়ি শার্শার শিয়ালকোনা গাতিপাড়া গ্রামে।
পরিদর্শক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গরু বহনকারী ট্রাকটি খোরশেদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার স্ত্রী কেয়া উল্টে ট্রাকের চাকার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই মারা যান।
