২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে আহত ২ শিশু

বগুড়ার শেরপুর উপজেলায় পরিত্যক্ত একটি হাতবোমা নাড়াচাড়া করার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার বিকালে কৃষ্ণপুর গ্রামে ওই ঘটনায় আহতরা হলো রবিউল হাসান (৬)ও মিম। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, রবিউল হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিমকে দেয়া হয় প্রাথমিক চিকিৎসা।

মিজানুর রহমান আরো জানান, গ্রামে শুকিয়ে যাওয়া একটি ডোবায় কাদার মধ্যে শিশুরা খেলছিল। পলেথিনে মোড়ানো শক্ত বস্তু দেখে শিশুরা সেটি নিয়ে নাড়াচাড়া শুরু করে। ওই সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় আরো নয়টি হাতবোমা উদ্ধার করেছে।