২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পিস্তল-গুলিসহ আটক ৩

দিনাজপুরের বিরামপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিসহ তিন জনকে আটক করেছে বিজিবি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 06:31 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার বেলা ৩টায় উপজেলার হাকিমপুর-ভাদুরিয়া সড়কের বিজুল জঙ্গল থেকে অস্ত্রসহ তাদের ধরা হয়।

আটকরা হলেন হাকিমপুর উপজেলার রায়বাগ গ্রামের এনামুল (২৫), খুলনার দিঘালিয়ার শুকুর আলী (২৬) ও রংপুরের গুপ্তপাড়ার আবু সাইদ (২৫)।

বিরামপুরে বিজিবির বিশেষ ক্যাম্পের নায়েক সুবেদার সাহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজুল জঙ্গল এলাকার একটি রিকশাভ্যানে থাকা তিন যুবককে আটক করা হয়।

আটকদের তল্লাশি করে জাপানের তৈরি একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয় বলে জানান তিনি।