২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতার মৃত্যু: সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের ধাওয়ায় পানিতে ডুবে আওয়ামী লীগ নেতার মৃত্যুর প্রতিবাদে আড়াইঘণ্টা সড়ক অবরোধ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

সোমবার বেলা ১২টা থেকে ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরায় এ অবরোধ চলাকালে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। পরে প্রশাসনের দাবি মেনে নেওয়ার আশ্বাসে অবরোধ তুরে নেয়া হয়।

ভোররাতে উপজেলার চরইসলামপুরে একটি মামলার আসামি ধরতে গেলে পুলিশের তাড়া খেয়ে পানিতে ঝাঁপিয়ে পড়েন চরইসলামপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী সর্দার (৭০)। ওই সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুন্নিপন্থী আওয়ামী লীগ নেতা হাসান আলী সর্দারের মৃতদেহ নিয়ে মিছিল করে মহাসড়কের পাশে রেখে বিক্ষোভ করে কয়েক হাজার সুন্নি জামাত নেতাকমী।

এ সময় তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

পরে তাদের দাবি অনুযায়ী হাসান আলীর হত্যাকারীদের বিচারসহ গ্রেপ্তার হওয়া সুন্নি জামাতের ১৭ নেতাকর্মীর মুক্তি বিষয় বিবচনা করার আশ্বাস দেয়া হলে তারা অবরোধ তুলে নেয়।