২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে পুড়ল ১৪টি ঝুট গুদাম

গাজীপুরের টঙ্গীতে গভীর রাতে আগুন লেগে পোশাক কারখানার ঝুট কাপড়ের ১৪টি গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 11:30 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক মো. আকতারুজ্জামান জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর ‘অলিম্পিয়া ঝুট মার্কেটে’ এই অগ্নিকাণ্ড ঘটে।

টঙ্গী, গাজীপুর, কুর্মিটোলা ও ঢাকা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে গুদামে আগুনের সূত্রপাত হয়- সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফায়ার ব্রিগেড কর্মীরা।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে ওই মার্কেটের ১৪টি গুদাম ও ঝুট পুড়ে গেছে।

উপ-পরিচালক আকতারুজ্জামান সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনো ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পরে বলা যাবে।”