চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ৯টার দিকে সেতুর উত্তর পাশে কক্সবাজার থেকে আসা মাইক্রোবাস তল্লাশি করে দিদার আলম রেজোয়ান (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
রেজোয়ানের বাসা নগরীর হামজারবাগ এলাকায়।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাইক্রোবাস তল্লাশি করে দিদারকে গ্রেপ্তার এবং তার কোমরে রাখা একনলা বন্দুকটি পাওয়া যায়।
তিনি জানান, দিদার নগরীর পাঁচলাইশ থানার একটি মামলায় দশ বছল এবং রাঙ্গুনিয়ার অপর একটি মামলায় দেড় বছর সাজা ভোগ করে সম্প্রতি কারাগার থেকে বেরিয়ে এসে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে।
রেজোয়ানের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয়ের অভিযোগে পাঁচটি মামলা রয়েছে।
