২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুলের পরিবারকে প্রধানমন্ত্রীর চেক

বিএনপি-জামায়াত জোটের হামলায় নিহত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম তালুকদারের পরিবারকে আর্থিক সহায়তার চেক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 12:06 AM

Updated : 01 Sep 2026, 12:35 PM

জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে রোববার সন্ধ্যায় এই চেক সাইফুলের পরিবারের হাতে তুলে দেয়া হয় বলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানিয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলা জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইফুল গত বছরের ৩০ ডিসেম্বর হামলায় মারা যান।