পূর্ববাংলা পার্টির আঞ্চলিক নেতা গ্রেপ্তার
পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আব্দুল মজিদকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ২টায় চুয়াডাঙ্গার দামুড়হুদার জগন্নাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দামুড়হুদা থানার ওসি-তদন্ত ফকির আজিজুর রহমান জানান, পুলিশের একটি বিশেষ দল দামুড়হুদার জগন্নাথপুর এলাকায় অভিযান চালায়।
এ অভিযানে মেহেরপুরের মুজিবনগর থানার বোয়ালমারি গ্রামের মুসাব শেখের ছেলে এই নেতা ধরা পড়েন।
পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুল মজিদের বিরুদ্ধে মুজিবনগরে ট্রিপল মার্ডার, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
