২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুড়ঙ্গ কেটে লুটের ঘটনায় ব্যাংকের ক্যাশিয়ার আটক

বগুড়ার আদমদীঘি উপজেলায় সুড়ঙ্গ তৈরি করে সোনালী ব্যাংকের ভল্ট থেকে ৩০ লাখের বেশি টাকা লুটের ঘটনায় ব্যাংকের ওই শাখার ক্যাশিয়ারকে আটক করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2014, 11:52 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এ নিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে আটক করা হয়েছে।

আদমদীঘি থানার ওসি নজরুল ইসলাম জানান, শনিবার বিকালে টাকা লুটের ঘটনা প্রকাশের পর রাতে ব্যাংক কার্যালয়ে ক্যাশিয়ার আজহার উদ্দিনকে ডেকে নেয়া হয়।

“পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে,” বলেন তিনি।

ওসি নজরুল জানান, আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় সোনালী ব্যাংকের কার্যালয় সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে সুড়ঙ্গ তৈরি করে ব্যাংকের ভল্ট থেকে ৩০ লাখ ৭৯ হাজার ৫০৩ টাকা লুট করা হয়েছে।

বিকালে ব্যাংক বন্ধ করতে যাওয়ার আগে ভল্ট পরীক্ষা করার সময় টাকা লুটের বিষয়টি কর্মকর্তাদের নজরে আসে।

এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে ব্যাংকের নিরাপত্তা রক্ষী মিলন (২৪) ও পূর্ণ চন্দ্র (২২) এবং ব্যাংকের পাশের ফার্নিচার ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার এক কর্মচারীকে আটক করা হয়।