গাঁজাসহ মিয়ানমারের ৬ নাগরিক আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ১৮ কেজি গাঁজাসহ মিয়ানমারের ছয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জালিয়াপাড়াতে নাফ নদীর আড়াই নম্বর স্লুইস গেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন মিয়ানমারের মংডু এলাকার মো. বাদশা(২২), রফিকুল ইসলাম(২০), আব্দুল আমিন(২২), মো. ছলিম(২১), ওসমান গনি(২০) ও মো. ইয়াছিন(২৫)।
বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজিবির একটি দল অভিযানের সময় মিয়ানমারের ছয় নাগরিককে তল্লাশি করে পলিথিনে মোড়ানো একটি গাঁজা ভর্তি ব্যাগ উদ্ধার করা হয়।
মাদক আইনে মামলা করার পর আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
