২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫দিন পর কাজে ফরিদপুরে ধর্মঘটী ডাক্তাররা

টানা পাঁচ দিনের কর্মবিরতি শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2014, 05:58 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

তবে শুক্রবার দুপুর কাজে যোগ দিলেও ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে ফের কর্মবিরতিতে যাওয়ায় হুমকি দিয়েছেন তারা।

ফরিদপুর ইন্টার্নি ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সাইফুজাহান রবি জানান, শুক্রবার দুপুরের পর থেকে ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে আমরা আবার কর্মসূচিতে যাবো।

বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ ইন্টার্নি ডাক্তারদের সঙ্গে ফরিদপুর সদর আসনের সাংসদ ও প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়র খন্দকার মোশাররফ হোসেন বৈঠক করেন।

তারপরেই চিকিৎকরা শর্তসাপেক্ষে কর্মসূচি স্থগিত করেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওমর ফারুক খান জানান, দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে ইন্টার্নি ডাক্তাররা শুক্রবার কাজে যোগ দিয়েছেন।

গত ১ মার্চ মৃত্যুর ঘটনায় এক রোগীর স্বজনরা এক ইন্টার্নি ডাক্তারকে লাঞ্ছিত করে।

এরপর থেকেই ৫শ’ শয্যার এই হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকরা দোষীদের গ্রেপ্তারের দাবিতে কর্মবিরতি শুরু করে।

এতে হাসাপাতালে রোগীরা চরম ভোগান্তিতে পড়ে।