আব্দুল জলিলের ১ম মৃত্যুবার্ষিকী পালিত
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী আব্দুল জলিলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে নওগাঁয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ জোহর পরিবারের উদ্যেগে নওগাঁ শহরের চকপ্রাণ মহল্লায় তার কবরের কোরআন খানি, মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফাইল ছবি
মিলাদ মাহফিল শেষে সেখানে আগত সকলের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিলে মরহুম আব্দুল জলিলের স্ত্রী রেহেনা জলিল, ছেলে নিজাম উদ্দিন জলিল জন, সাংসদ ইসরাফিল আলম, সাংসদ সাধন চন্দ্র মজুমদার, সাংসদ ছলিম উদ্দিন তরফদার, মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এম আমানুল্লাহসহ আত্মীয়-স্বজন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
গত বছরের ৬ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযুদ্ধের এ সংগঠক।
