জিয়ার উত্থানে আ.লীগ দায়ী: মহসিন আলী
স্বাধীনতার পর জেনারেল জিয়াউর রহমানের উত্থানের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন মন্ত্রী সৈয়দ মহসিন আলী।
বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, “যুদ্ধ করলাম আমরা আর বীর উত্তম, বীর প্রতীক খেতাব নিলো সেনাবাহিনী। এজন্যই জিয়াউর রহমানের উত্থান। আওয়ামী লীগ নেতারা এজন্য দায়ী। তখনকার নেতারা দায়ী।”সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি মুক্তিযোদ্ধা মহসীন আলী বলেন, “ছাত্রলীগের তৎকালীন নেতাদের বীর উত্তম, বীর প্রতীক খেতাব দেয়া উচিত। তারাই জাতিকে যুদ্ধে নিয়ে গেছে। এটা ছিলো জনযুদ্ধ।”মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য নিয়মিত বাহিনীর ৪১৩ জনকে খেতাব দেয়া হয়েছে। বেসামরিক যোদ্ধাদের মধ্যে খেতাবপ্রাপ্ত যোদ্ধার সংখ্যা ২১৭ জন।বীরত্বের শ্রেষ্ঠ মর্যাযদা পাওয়া ৭ জনের সবাই নিয়মিত বাহিনীর সদস্য।ভাষণদানকালে সমাজকল্যাণমন্ত্রী আওয়ামী লীগের প্রথম আমলের বিরোধী দল ও বর্তমানের মিত্র জাসদের কর্মকাণ্ডেরও সমালোচনা করেন।তিনি বলেন, “বঙ্গবন্ধুর নামে লাল ঘোড়া দাবড়ে দেয়ার কথা ছড়ানো হয়েছে। তারা অনেকেই এখানে আছে। বুকে ব্যাথা নিয়ে সংসদে এসেছি।”মহসীন আলীকে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ১৮ মিনিট সময় দিলেও এক দফা সময় বাড়িয়ে দেন।এরপরেও তার বক্তব্য শেষ না হলে ডেপুটি স্পিকার বলেন, “ইউ প্লিজ কন্টিনিউ।”বাংলায় শুরু করলেও পরে প্রায় পুরো বক্তব্য ইংরেজিতে দেন সৈয়দ মহসিন আলী।
