প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশিদের আকামা পরিবর্তনের সুযোগ দেয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এন এ আল বুসাইরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব বিজন লাল দেব সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে সৌদি আরবে বসবাসরত শ্রমজীবী বাংলাদেশিদের আকামা পরির্বতনের সুযোগ সৃষ্টি করে দেয়াকে অনন্য সিদ্ধান্ত হিসাবে উল্লেখ করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আগামীতে আরো বাড়বে এবং দু’দেশের মধ্যে বন্ধুপ্রতিম সম্পর্ক আরো জোরদার হবে।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সোবহান শিকদার, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এবং বিজন লাল দেব বৈঠকে উপস্থিত ছিলেন।
