সীতাকুণ্ডে নাশকতা, জামায়াতের এক নেতা গ্রেপ্তার
দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রামের সীতাকুণ্ডে নাশকতার ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার পৌর সদর থেকে গ্রেপ্তার গিয়াস উদ্দিন (৫০) উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি।
সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, নির্বাচনের আগে বিভিন্ন সময়ে মহাসড়কে নাশকতার ঘটনায় দায়ের করা মামলার তালিকাভুক্ত আসামি গিয়াস উদ্দিন।
তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় দুটি মামলা রয়েছে বলে জানান ওসি।
