২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে অস্ত্রসহ তিন ‘ডাকাত’ গ্রেপ্তার

গভীর রাতে অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় গাজীপুরের টঙ্গী থেকে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2014, 09:42 AM

Updated : 01 Sep 2026, 12:33 PM

গ্রেপ্তাররা হলেন- টঙ্গীর জুবায়ের (২৫), ময়মনসিংহের আলামিন (২৭) ও কুমিল্লার মুনসুর (৩৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ইসমাইল বলেন, গভীর রাতে তারা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের সন্দেহ হলে আটক করে।

এ সময় তল্লাশি চালিয়ে তিনজনের কাছে গুলিভরা একটি রিভলবার, আটটি ছোড়া, চারটি চাপাতি, কিরিজ ছাড়াও চারটি মুখোশ পাওয়া যায়।