দেড় মাসের মধ্যে নতুন ঘাট: নৌমন্ত্রী
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়ায় দেড় মাসের মধ্যে নতুন ফেরিঘাট নির্মাণ কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
মঙ্গলবার বিকালে নতুন ঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণের আগে মাওয়াঘাট অস্থায়ীভাবে স্থানান্তরিত হচ্ছে প্রায় এক কিলোমিটার দূরের শিমুলিয়ায়।
মন্ত্রী জানান, বর্ষা মৌসুম শেষে নদী শাসন ও ভাঙ্গন রোধ করার পর ঘাটটি স্থায়ীভাবে একই উপজেলার কান্দিপাড়ায় নিয়ে যাওয়া হবে।
