২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে স্কুলছাত্র খুন, ৫ দিন পর লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 07:14 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

মঙ্গলবার সকালে উপজেলার ইসলামপুর গ্রামের একটি ধানক্ষেতে নুরুন্নবীর (১৫)লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

নুরুন্নবী এই উপজেলার ব্যাংহারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ত।

গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি বলে জানান নুরুন্নবীর বাবা জাহাঙ্গীর আলম ।

বোদা থানার ওসি মজনুর রহমান বলেন,নুরুন্নবীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন,ইসলামপুর গ্রামে একটি ধানক্ষেতে গ্রামের লোকজন লাশটি দেখে পুলিশে খবর দেয়।

পরে পরিবারের লোকজন এসে নুরুন্নবীকে সনাক্ত করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।