সুনামগঞ্জে ২ বোমা মেশিন ধ্বংস
সুনামগঞ্জ সদর উপজেলার চলতি নদীতে পরিবেশ দূষণ করে পাথর উত্তোলন করায় ২০টি বোমা মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত কুমার পাল ও রাজিব আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।
তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। অভিযান চলাকালে পুলিশ ও বিজিবি উপস্থিত ছিল।
সুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম জানান, চলতি নদীতে পরিবেশের ক্ষতি করে বোমা মেশিনে বালু-পাথর উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২০টি বোমা মেশিন আটক করে তা পুড়িয়ে দিয়েছে।
