২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-দিল্লি বাণিজ্য নিয়ে বৈঠকে শীর্ষ মন্ত্রীরা

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য নিয়ে বৈঠকে বসেছেন সরকারের শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 12:34 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

অন্যদের মধ্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান ও রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক উপস্থিত রয়েছেন।

মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর বিজভী, এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করার কথা রয়েছে।