অধ্যাপক আলী আনোয়ার আর নেই
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক আলী আনোয়ার আর নেই।
সোমবার সকাল ১০টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তারই ছোটভাই যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির শিক্ষক আলী রিয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের লং আইল্যান্ড জুইশ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
অধ্যাপক আলী আনোয়ারের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হবে বলে জানান তিনি।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাই, পাঁচ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি বেশ ক’বছর যাবত তার জ্যেষ্ঠ কন্যার সাথে নিউ ইয়র্কে বাস করছিলেন আলী আনোয়ার।
২০০৬ সালে প্রবন্ধের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান অধ্যাপক আনোয়ার।
এ পর্যন্ত তার প্রায় ১০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
