২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত ৩

জয়পুরহাট-আক্কেলপুর সড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী পিতা-পুত্রসহ তিনজন নিহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 08:18 PM

Updated : 01 Sep 2026, 12:32 PM

সোমবার পূর্ব মাতাপুর এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দোলাপাড়া গ্রামের আবু কালাম, তার ছেলে সাদ এবং বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহারের কায়েতপাড়া গ্রামের উজ্জ্বল হোসেন।

আক্কেলপুর থানার ওসি রেজাউস সাদিক জানান, মোটরসাইকেলে যোগে জয়পুরহাট থেকে আক্কেলপুর যাওয়ার পথে পূর্ব মাতাপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়েন এ তিনজন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।